আন্তর্জাতিক

কাবা মসজিদে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ, দাবি সৌদির

কাবা মসজিদে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ, দাবি সৌদির
কাবা মসজিদে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ, দাবি সৌদির

মুসলিমদের পবিত্র স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদিআরব কর্তৃপক্ষ। এখানেই পবিত্র কাবা ঘর অবস্থিত।

একটি ভবন ঘিরে পুলিশের অভিযানের সময় একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে বোমায় উড়িয়ে দিয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় ওই ভবনটি বিধ্বস্ত হয়ে ১১ জন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।

তবে কীভাবে বা কারা ওই হামলার পরিকল্পনা করছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানাননি সৌদি কর্মকর্তারা।

রমজান মাসের শেষের দিকে সারা বিশ্ব থেকে এখন মক্কায় সমবেত হয়েছেন লাখ লাখ মুসলমান।

আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটে রয়েছে সৌদিআরব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ