পাকিস্তানে তেলবাহী লরি বিস্ফোরণে কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছেন।
রোববার দেশটির ভাওয়ালপুর শহরে এ বিস্ফারণের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের জিও টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণের পর লরির ফুটো হয়ে যাওয়া ট্যাংক থেকে তেল সংগ্রহ করতে গিয়ে ৭৫ জন আহত হয়েছেন।
ঘটনাস্থলে দমকলকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করেছেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
লরিটি দ্রুতগতিতে চলার সময় উল্টে গিয়ে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে কিছু লোক ধূমপান করায় লরিটি উল্টে যাওয়ার পর আগুন লেগে যায়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: