সৌদিআরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ-রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
গতকাল সৌদি আরবের বিভিন্ন এলাকায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানায় দেশটির সুপ্রিম কোর্ট।
সকালে দেশটির রাজধানী রিয়াদের ধিরা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মক্কার হারাম শরিফ, মদিনার মসজিদে নববীসহ বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ইরাক, ফিলিস্তিন, কুয়েত, লেবানন, মিসর, কাতার, সিরিয়া, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ঈদ উদযাপিত হচ্ছে।
এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডাসহ ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে আজ মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছেন ধর্মপ্রাণ মানুষেরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: