কাতারের ওপর সৌদি জোট আরোপিত অবরোধকে অগ্রহণযোগ্য উল্লেখ করে সর্বশক্তি দিয়ে দোহারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
ঈদ উল ফিতর উপলক্ষে কাতারের আমির শেখ মোহাম্মদ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোনে শুভেচ্ছা বিনিময়ের সময় ইরানের প্রেসিডেন্ট এ অঙ্গীকার করেন।
জঙ্গিবাদে সমর্থন দেয়ার অভিযোগে ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ।
ইয়েমেন কথিত সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের জোট থেকেও বাদ দেয়া হয় কাতারকে।
তারই প্রেক্ষাপটে রুহানি কাতারের জন্য ইরানের জল-স্থল-আকাশপথ সব সময় খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট রুহানি।
কাতারের আমিরের সঙ্গে ফোনালাপে পারস্পরিক সম্পর্ক অটুট রাখার প্রতিশ্রুতি দিয়ে ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, চাপ প্রয়োগ বা অবরোধে নয় আলাপ আলোচনার মাধ্যমে সব দ্বন্দ্ব সংকট নিরসনের পথ খুঁজতে হবে।