আন্তর্জাতিক

ট্রাম্পের 'ভ্রমণ নিষেধাজ্ঞা' আংশিক প্রয়োগের পক্ষে আদালত

ছয়টি মুসলিম দেশের ওপর ট্রাম্পের 'ভ্রমণ নিষেধাজ্ঞা' আংশিক প্রয়োগ হবে
ছয়টি মুসলিম দেশের ওপর ট্রাম্পের 'ভ্রমণ নিষেধাজ্ঞা' আংশিক প্রয়োগ হবে

কয়েকটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকা নিষিদ্ধ করে প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্দেশনা দিয়েছিলেন তার 'আংশিক বাস্তবায়নে' রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

এর ওপর আদালতের যে নিষেধাজ্ঞা ছিল তা আংশিকভাবে তুলে নিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট।

ট্রাম্প তার প্রতিক্রিয়ায় বলেন, এটি আমেরিকার জাতীয় নিরাপত্তার বিজয়।

তবে এই নীতি বহাল থাকবে কি বাতিল করা হবে - সেই প্রশ্ন এখনও বিবেচনা করছে আদালত।

আদালতের রুলিংএ বলা হয়, বাস্তবতার দিক থেকে দেখলে এমন কোন বিদেশি - যার যুক্তরাষ্ট্রের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে প্রকৃতপক্ষেই সম্পর্ক আছে তার ক্ষেত্রে এ নির্বাহী আদেশ প্রয়োগ না করা যেতে পারে।

অন্য বিদেশিদের ক্ষেত্রে এই নির্বাহী আদেশ প্রযুক্ত হবে - জানিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রেসিডেন্টের নির্দেশনায় ছ'টি মুসলিম প্রধান দেশ ইরান, লিবিয়া,সোমালিয়া, সিরিযা, সুদান ও ইয়েমেনের নাগরিকদের ৯০ দিনের জন্য আমেরিকায় ঢোকা নিষিদ্ধ করা হয়।

এছাড়া, ১২০ দিনের জন্য আমেরিকার শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত রাখার কথাও রয়েছে ওই নির্দেশনায়।

আমেরিকার সর্বোচ্চ আদালতের রায়ে এখন এটা আংশিক কার্যকর হবে।

বিবিসির বিশ্লেষক এন্টনি জুরকার বলেন, এতে ট্রাম্প-এর বিজয় হয়েছে, এখন অভিবাসী এবং শরণার্থীদের - যুক্তরাষেট্রর কোনো পরিবার, শিক্ষা-প্রতিষ্ঠান বা চাকরির সম্পর্ক না থাকলে তার জন্য আমেরিকায় ঢোকা কঠিন হবে।

তিনি আরো বলেন, এতে আরো বোঝা যায় জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ক্ষেত্রে আমেরিকায় প্রেসিডেন্ট কতটা ক্ষমতাবান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ