আন্তর্জাতিক

সন্ত্রাসবাদ দমনে একমত যুক্তরাষ্ট্র ও ভারত, বৈঠকে ট্রাম্প-মোদি

সন্ত্রাসবাদ দমনে একমত সম্মত যুক্তরাষ্ট্র ও ভারত, বৈঠকে ট্রাম্প-মোদি
সন্ত্রাসবাদ দমনে একমত সম্মত যুক্তরাষ্ট্র ও ভারত, বৈঠকে ট্রাম্প-মোদি

সন্ত্রাসবাদ দমনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত।

হোয়াইট হাউসে প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম সরাসরি বৈঠকে এ ঐকমত্যে আসেন তারা।

পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প উগ্র ইসলামি সন্ত্রাসবাদ নির্মূলে উভয়দেশের প্রত্যয়ের কথা জানান।

আর প্রধানমন্ত্রী মোদি বলেন, সন্ত্রাসীদের স্বর্গরাজ্য ধ্বংস করতে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ।

বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা ও আর্থিক ক্ষেত্রে সম্পর্ক আরো দৃঢ় করার ব্যাপারে সহমত পোষণ করেছে দু'দেশ।

যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার রাতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

এর আগে ট্রাম্প-মোদির বার তিনেক টেলিফোনে কথা হলেও এটিই তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ।

বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নিরাপত্তা সংক্রান্ত বোঝাপড়া ইন্দো-মার্কিন দুদেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একসঙ্গে কট্টর ইসলামি সন্ত্রাসবাদের মূলোচ্ছেদে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে এমন সুসস্পর্ক আর কোনো দিন ছিল না। দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারেও গুরুত্বারোপ করেন তিনি।

সুরে সুর মিয়লিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতায় উন্নয়ন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে।

একই সঙ্গে সন্ত্রাসের স্বর্গরাজ্য ধ্বংস করাও তাদের লক্ষ্য বলে জানান তিনি।

বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা ও আর্থিক ক্ষেত্রে সম্পর্ক আরো দৃঢ় করার ব্যাপারে সহমত পোষণ করেছে দু'দেশ।

এর আগে যুক্তরাষ্ট্র সফরের শুরুতে প্রধানমন্ত্রী মোদি অ্যাপল, গুগলসহ ২০টি মার্কিন কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ