আন্তর্জাতিক

ছয়টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা আংশিক কার্যকর

 ছয়টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা আংশিক কার্যকর
ছয়টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা আংশিক কার্যকর

ছয়টি মুসলিম দেশের নাগরিক ও শরণার্থীদের জন্য প্রবেশ দরজা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা আদালতের আদেশে আংশিক কার্যকর হয়েছে।

যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভ্রমণ নিষেধাজ্ঞার নতুন এ নীতি কার্যকর হচ্ছে। সূত্র বিবিসি।

ছয়টি মুসলিম দেশের নাগরিক ও শরণার্থীদের জন্য প্রবেশ দরজা আঁটো করেছে যুক্তরাষ্ট্র।

দেশগুলো হলো: ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের মার্কিন রাজ্যে প্রবেশে অনেক কাঠখড় পোড়াতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ভ্রমণবিষয়ক নিষেধাজ্ঞার কারণে শরণার্থীরাও আটকে যাবেন এ দেয়ালে।

এ নীতির আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসরতদের সঙ্গে পারিবারিকভাবে ‘ঘনিষ্ঠ’ সম্পর্কে সম্পর্কিত নয় এমন ব্যক্তিদের ভিসা দেয়া হবে না কিংবা প্রবেশে বাধা দেয়া হবে।

নির্দেশনায় ঘনিষ্ঠ সম্পর্ক বলতে বাবা-মা, স্বামী অথবা স্ত্রী, সন্তান, মেয়ের স্বামী বা ছেলের স্ত্রী এবং ভাইবোনকে বোঝানো হয়েছে। দাদা-দাদি, নানা-নানি, খালা-ফুপু, মামা-চাচা, ভাগিনা-ভাগিনি, ভাতিজা-ভাতিজি অর্থাৎ বৃহৎ পরিবারের অন্যান্য স্বজনরা এর আওতায় পড়বে না।

তবে এসব দেশের নাগরিক যাদের আগে থেকেই বৈধ ভিসা আছে তাদের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে না।

দ্বৈত নাগরিকরা যদি নিষেধাজ্ঞার আওতামুক্ত দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন তবে তাদের প্রবেশেও বাধা দেয়া হবে না।

এছাড়া ব্যবসায়িক বা শিক্ষাগত সম্পর্কের ক্ষেত্রেও নতুন নির্দেশনার নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকরে হোয়াইট হাউজের আবেদন মঞ্জুর করে।

যেখানে ঘনিষ্ঠ নয় এমন আত্মীয়দের যুক্তরাষ্ট্রের ভিসা কঠোর করার নীতি ৯০ দিনের জন্য অনুমোদিত হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ