ব্রিটেনের কাছ থেকে হস্তান্তরের ২০ বছর পূর্তি উদযাপন করছে হংকং—এ উপলক্ষে ভিক্টোরিয়া হারবারের ওপর মনোমুগ্ধকর আতশবাজি ও পতাকা উত্তোলন করা হয়।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
পতাকা উত্তোলন অনুষ্ঠানের পর হংকংয়ের নবনির্বাচিত প্রধান নির্বাহী ক্যারি ল্যামকে শপথ করান তিনি।
হংকংয়ের হস্তান্তরের ২০ বছর পূর্তি উৎসব উদযাপনকে কেন্দ্র করে পুরো নগরীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
হংকং নগরীর বিশাল অংশে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
এ দিকে, উদযাপন অনুষ্ঠান স্থলের বাইরে গণতন্ত্রপন্থী ও বেইজিংপন্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: