নিষেধাজ্ঞা এড়াতে ১৩ শর্ত পূরণে কাতারকে আরো ৪৮ ঘণ্টা সময় দিচ্ছে সৌদি জোট। মধ্যস্থতাকারী কুয়েতের অনুরোধে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ এনে গত ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। পরে লিবিয়া, ইয়েমেন ও মালদ্বীপও কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
এরপর সম্পর্ক পুনর্গঠনে ইরান, তুরস্কের সঙ্গে সম্পর্ক, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বন্ধ করাসহ কাতারকে ১৩টি শর্ত দেয় দেশগুলো। এরজন্য ১০ দিনের সময়ও বেঁধে দেয়া হয়।
রোববার রাতে পেরিয়ে গেছে অবরোধ আরোপে সৌদি জোটের বেধে দেয়া সময়সীমা। তবে কাতার শর্তগুলোকে অগ্রহনযোগ্য উল্লেখ করে তা না মানার কথা জানিয়েছে।
এ পরিস্থিতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে জোটের বেঁধে দেয়া সময়কে ৪৮ ঘণ্টা বাড়িয়ে দেয়ার আহ্বান জানায় কুয়েত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: