ফ্রান্সের একটি মসজিদের সামনে বন্দুকধারীর হামলায় ৮ জন আহত হয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় রোববার রাতে মুসল্লিরা নামাজ শেষ করে বের হচ্ছিলেন। সেসময় হুডি পড়া দুইজন মসজিদের সামনে বন্দুক দিয়ে হামলা চালায়। ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এতে একই পরিবারের চার সদস্যসহ আটজন আহত হয়েছে।
এটিকে কোনো সন্ত্রাসী হামলা বলতে চাইছে না পুলিশ। স্থানীয় কয়েক তরুনের বিবাদের কারণে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: