জঙ্গি গোষ্ঠি আইএসের হাত থেকে মসুলের পশ্চিমাঞ্চল পুনরুদ্ধারে অভিযান চালাচ্ছে ইরাকি বাহিনী। এসময় মসুলের কয়েকটি স্থানে ভয়াবহ লড়াই এবং আত্মঘাতি হামলার খবর পাওয়া গেছে।
ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে মসুল পুনরুদ্ধারের একেবারে শেষ পর্যায়ে এসে একের পর এক আত্মঘাতি হামলার মুখোমুখি হতে হচ্ছে তাদের। আর এসব আত্মঘাতি হামলাকারীদের অনেকেই নারী।
আইএস হঠাতে মসুলে গত বছরের অক্টোবর থেকে বড় ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়। চলতি বছরের জানুয়ারিতে মসুলের পূর্বাঞ্চল আইএস মুক্ত করার ঘোষণা দেয় দেশটির সরকার।
মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সহযোগিতায় এ অভিযানে অংশ নিচ্ছেন হাজার হাজার ইরাকি সেনা, কুর্দি পেশমার্গা যোদ্ধা, সুন্নি ও শিয়া আরব মিলিশিয়ারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: