ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফরে গেছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে ইসরায়েলের উদ্দেশে তিনি রওনা হন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
সফরে দুই দেশের মধ্যে সামরিক ও সাইবার নিরাপত্তা বিষয়ে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এদিকে, ভারতের প্রধানমন্ত্রী তার এই সফরে ফিলিস্তিনের রামাল্লায় যাচ্ছেন না, এমনকি সেখানকার নেতাদের সঙ্গেও দেখা করবেন না।
আর মোদির এ সফর ভারতের আগের মধ্যপ্রাচ্য নীতির ধারাবাহিকতা নয় বলেই মনে করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: