আন্তর্জাতিক

১৩ দফা শর্তের আনুষ্ঠানিক জবাব দিল কাতার

১৩ দফা শর্তের আনুষ্ঠানিক জবাব দিল কাতার
১৩ দফা শর্তের আনুষ্ঠানিক জবাব দিল কাতার

নিষেধাজ্ঞা প্রত্যাহারে সৌদি আরবের নেতৃত্বে আরব দেশগুলোর দেয়া ১৩ দফা শর্তের আনুষ্ঠানিক জবাব দিয়েছে কাতার।

দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির লেখা চিঠিটি কুয়েতের আমিরের কাছে হস্তান্তর করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।

তবে ওই চিঠিতে কী লেখা আছে তা জানানো হয়নি। কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ দোহার সঙ্গে আরব দেশগুলোর বিরোধ নিরসনে অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছেন।

বুধবার কায়রোতে সৌদি নেতৃত্বাধীন জোটের বৈঠকে কাতারের এ প্রতিক্রিয়া প্রধান আলোচ্য বিষয় হবে বলে মনে করা হচ্ছে।

সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ এনে গত ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।

পরে লিবিয়া, ইয়েমেন ও মালদ্বীপও কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

এরপর সম্পর্ক পুনর্গঠনে ইরান, তুরস্কের সঙ্গে সম্পর্ক, কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বন্ধ করাসহ কাতারকে ১৩টি শর্ত দেয় দেশগুলো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ