ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ২৫ বছর পর তেল আবিবের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ভারত। প্রধানমন্ত্রী মোদি বলেন, ইন্ডিয়ার জন্য ইসরায়েল এবং ইসরায়েলের জন্য ইন্ডিয়া।
পরে এক টুইট বার্তায় মোদি আরো বলেন, ইসরায়েলি প্রেসিডেন্ট প্রটোকল ভেঙে তাকে উষ্ণ অভ্যর্থণা জানিয়েছেন। যা ভারতীয়দের প্রতি সম্মান প্রদর্শনের স্মারক।
আজ দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও অন্য ইসরায়েলি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠক করার কথা রয়েছে।
সফরে প্রতিরক্ষা, নিরাপত্তা ও পানিসহ কমপক্ষে ৭টি ক্ষেত্রে চুক্তি হওয়ার কথা রয়েছে। পরে দুই প্রধানমন্ত্রী এক যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলায় কঠোর বার্তা দেবেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: