আন্তর্জাতিক

কাতারের ওপর আরোপ করা অবরোধ বহাল

কাতার
কাতার

সঙ্কট সমাধানে আরব দেশগুলোর ১৩ দফা শর্ত মেনে না নেয়ায় কাতারের ওপর আরোপ করা অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছে সৌদি আরব। বুধবার কায়রোতে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সময়মতো কাতারের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়া হবে, আর সেটা হবে আন্তর্জাতিক নিয়ম মেনেই।

সংকট নিরসনে আল জাজিরা টেলিভিশন বন্ধ, ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাস করাসহ আরব দেশগুলোর দেওয়া ১৩টি শর্তের ব্যাপারে কাতারের নেতিবাচক প্রতিক্রিয়ার নিন্দাও জানিয়েছে তারা। তবে শর্ত পূরণ নয়, বরং সংলাপের মাধ্যমে সংকট নিরসন করতে চাইছে কাতার।

জঙ্গিবাদকে উস্কে দেয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের কারণ দেখিয়ে গত ৫ জুন কাতারের সঙ্গে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। পরে লিবিয়া, ইয়েমেন ও মালদ্বীপও কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

কাতারের সঙ্গে সীমান্ত আটকে দিয়ে স্থল, নৌ, ও আকাশ পথে সব ধরণের যোগাযোগের পথ বন্ধ করে দেয় তারা।

এরপর সম্পর্ক পুনর্গঠনে আল জাজিরা টেলিভিশন বন্ধ, তুরস্কের সামরিক ঘাঁটি তুলে দেওয়া ও ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাস করাসহ কাতারকে ১৩ দফা শর্ত দেয় সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। শর্ত পূরণে কাতারকে ১২ দিন সময় বেঁধে দেয় তারা।

এর মধ্যেই বিরোধ নিরসনে অন্যতম মধ্যস্থতাকারী দেশ কুয়েতের মাধ্যমে ১৩ দফা শর্তের আনুষ্ঠানিক জবাব দেয় কাতার।

বুধবার মিসরের কায়রোতে কাতারের জবাব পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় বসে সৌদি জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। এতে আরব জোটের আল্টিমেটাম প্রত্যাখ্যান করায় কাতারবিরোধী অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।

শর্তের ব্যাপারে কাতারের নেতিবাচক প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করা হয় ওই বৈঠকে।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ জুবেইর বলেন, সময়মতো কাতারের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়া হবে। আর এটা হবে আন্তর্জাতিক নিয়ম মেনেই।

এদিকে, এ চার আরব দেশের বিবৃতি দেওয়ার আগে লন্ডনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবরোধ আরোপ করা কাতারের ওপর স্পষ্ট আগ্রাসন এবং দেশকে অপমাণিত করার শামিল। মতপার্থক্যের জবাব অবরোধ এবং আলটিমেটাম হতে পারে না, এটি হতে পারে সংলাপ ও যুক্তি।

তবে উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, শর্তগুলো নিয়ে আলোচনার সুযোগ নেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ