প্রয়োজনে উত্তর কোরিয়ায় সামরিক শক্তি ব্যবহার করা হবে বলে আভাস দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি। পিয়ংইয়ং এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন কর্মসূচির প্রস্তাব দেবে বলেও জানান তিনি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ষয়ক জরুরি এক বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় উত্তর কোরিয়ার সম্প্রতিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে মারাত্মক সামরিক স্খলন হিসেবে চিহ্নিত করেন নিকি হ্যালি।
দেশটিতে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে তিনি বলেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার লঙ্ঘন করেছে।
হ্যালি আরো বলেন, উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র নিজেকে এবং মিত্রদের রক্ষা করতে সব ক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত।