আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় প্রেসিডেন্টের ওপর মাদুরোর সমর্থকদের হামলা

ভেনিজুয়েলায় বিক্ষোভ
ভেনিজুয়েলায় বিক্ষোভ

ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকরা পার্লামেন্টে ঢুকে বিরোধীদলীয় আইনপ্রণেতা ও সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত করেছে। হামলায় বিরোধী দলের উপপ্রধানসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে এক অধিবেশনের সময় এ ঘটনা ঘটে। ভাইস প্রেসিডেন্ট তারেক আল-আইসামি সামরিক বাহিনীর প্রধানকে নিয়ে সেখানে হাজির হন।

তিনি সরকার সমর্থকদের পার্লামেন্টে এসে মাদুরোর প্রতি সমর্থন প্রদর্শনের আহ্বান জানান। ভবনের বাইরে তখন একদল লোক অপেক্ষা করছিল।

ভাইস প্রেসিডেন্টের আহ্বানের পরই তারা পার্লামেন্টে ঢুকে পড়ে এবং মারধর শুরু করে। হামলাকারীরা পার্লামেন্টের সামনে বাগানে আগুন ধরিয়ে দেয়।

২০১৫ সালের ডিসেম্বর থেকে বিরোধীরাই পার্লামেন্ট নিয়ন্ত্রণ করছে। এদিকে, যুক্তরাষ্ট্র এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এটি গণতন্ত্রের উপর হামলা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ