বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘মোরায়’ ক্ষতিগ্রস্ত মানুষদের মানবিক সহায়তায় দশ লাখ ইউরো দেবে বলে জানিয়েছে ইউরোপীয়ন কমিশন। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন এ কথা জানায়।
এছাড়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারকে ৫ লাখ ইউরো প্রদান করবে তারা। কমিশন জানায়, দক্ষিণ এশিয়ার এ দুটি দেশের উপদ্রুত এলাকার অধিকতর ক্ষতিগ্রস্ত মানুষকে জরুরি সাহায্য সহায়তা হিসেবে এসব ত্রাণ বিতরণ করা হবে।
ইইউ কমিশনের মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিস্টস স্টাইলিয়ানাইডস বলেন, মোরার আঘাতে বাংলাদেশ ও মিয়ানমারের প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের জন্য মানবিক সহায়তা খুব জরুরি।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার তাদের বাড়ি-ঘর, জীবিকা ও আয়-রোজগারের অবলম্বন হারিয়েছেন বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: