যুক্তরাজ্যে জঙ্গিদের তালিকায় থাকা আড়াইশো জনের মধ্যে কমপক্ষে ১১ জন বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, তালিকার অনেকেই আইএস ভূখন্ডে হামলায় মারা গেছেন কিংবা নিখোঁজ রয়েছেন। যুক্তরাজ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি আরো জানায়, জঙ্গিবাদী কার্যক্রমে জড়িয়ে বিভিন্ন সময় অন্তত সাড়ে আটশো জন দেশ ছাড়ে। তাদের মধ্যে ২৬৯ জনকে সনাক্ত করা সম্ভব হয়েছে।
তথ্যানুযায়ী, এদের মধ্যে সিরিয়া ও ইরাকে গিয়ে মারা পড়েছেন বা নিখোঁজ হয়েছেন অন্তত দেড়শো জন। আর প্রায় একশো জন যুক্তরাজ্যে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: