মিশরের উত্তর-সিনাইয়ে একটি সেনাচৌকিতে দুইটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১০ সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।
রাফার শহরের বাইরের রাস্তায় পাশাপাশি অবস্থিত দুটি সেনাচৌকি অতিক্রমের সময় এই বিস্ফোরণ ঘটানো হয় বলে দেশটির নিরাপত্তা বিভাগ থেকে জানানো হয়েছে।
তবে কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি। সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে ২৬ সেনা সদস্যের হতাহতের কথা জানানো হলেও নিহতের সংখ্যা উল্লেখ করা হয়নি।
নিরাপত্তা বাহিনী ৪০ জঙ্গিতে হত্যার পাশাপাশি এ হামলায় সঙ্গে সংশ্লিষ্ট ৬টি গাড়ি ধ্বংস করেছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: