মিয়ানমার সরকারকে রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম সফরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি এ সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে এবং মংডু শহরে বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে দেখা করেন।
মিয়ানমারের নেতা অং সান সু-চির সঙ্গেও দেখা করেন তিনি।
ব্যাংককে সাংবাদিকদের গ্রান্ডি বলেন, মুসলিম এ সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব মঞ্জুরের জন্য কাজ করাটা গুরুত্বপূর্ণ।
মিয়ানমার সরকার প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী হিসেবে নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
যদিও রোহিঙ্গারা সেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করে আসছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: