ইউনেস্কো ফিলিস্তিনি শহর হেবরনের পুরনো নগর কেন্দ্রকে বিশ্ব ঐতিহ্য বলে ঘোষণা দেয়ার পর এর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল।
পোল্যান্ডের ক্র্যাকাউ শহরে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকে গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিরা হেবরনের পুরনো নগর কেন্দ্র এবং সেখানে অবস্থিত 'টম্ব অব দ্য প্যাট্রিয়ার্ক' কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে।
ইউনেস্কো একই সঙ্গে এই জায়গাটিকে বিপন্ন ঐতিহ্যের তালিকায়ও অন্তর্ভুক্ত করেছে।
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকে গোপন ভোটাভুটিতে ফিলিস্তিনিদের প্রস্তাব পাস হয়।
এদিকে, এক প্রতিক্রিয়ায় ইসরায়েলের শিক্ষামন্ত্রী নাফটালি বেনেট বলেন, ইউনেস্কোকে তার দেশের বিরুদ্ধে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে কাজে লাগানো হচ্ছে।
তিনি ইউনেস্কোর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
১৯৯৭ সালের এক চুক্তির আওতায় হেবরনকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ভাগ করে দেয়া হয়। শহরের পুরনো অংশ এবং টম্ব অব দ্য প্যাট্রিয়ার্ক ইসরায়েলের নিয়ন্ত্রণে।