আন্তর্জাতিক

শিগগিরই যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মধ্যে শক্তিশালী বাণিজ্য চুক্তি হবে: ট্রাম্প

ট্রাম্প
ট্রাম্প

শিগগিরই যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জার্মানির হামবুর্গে দুই দিনের জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে'র সঙ্গে বৈঠকের পর এ কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

এর আগে গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেন ট্রাম্প।

বৈঠকে তাদের মধ্যে গত বছর মার্কিন নির্বাচনে কথিত রুশ হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয়। তবে এই ধরনের হস্তক্ষেপের কথা অস্বীকার করেন পুতিন।

এদিকে, সম্মেলনের শেষ মুহূর্তে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি সমঝোতায় আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্ব নেতারা।

এ সম্মেলনের বিরোধিতায় হামবুর্গে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০০ পুলিশ সদস্য। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৮৯ জন বিক্ষোভকারীকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ