আন্তর্জাতিক

বিশ্বনেতারা জলবায়ু চুক্তিতে ট্রাম্পকে ফেরাতে ব্যর্থ

 প্যারিস চুক্তিতে ট্রাম্পকে ফেরাতে ব্যর্থ বিশ্ব নেতারা
প্যারিস চুক্তিতে ট্রাম্পকে ফেরাতে ব্যর্থ বিশ্ব নেতারা

জলবায়ু চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফেরাতে ব্যর্থ হয়েছেন বিশ্বনেতারা।

প্যারিস চুক্তিটির প্রতিশ্রুতির রক্ষার ব্যাপারে উনিশজন সরকারপ্রধান একমত হলেও নিজের অবস্থান ভিন্ন রেখেই জার্মানিতে বিশ্বনেতাদের সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন ট্রাম্প।

প্যারিসে জলবায়ু সম্মেলনে যেসব চুক্তি হয়েছে, সেটি রক্ষার ব্যাপারে পুনরায় প্রতিশ্রুতি দিয়েছেন জি-টুয়েন্টি সম্মেলনে অংশ নেয়া বিশ্বের শীর্ষ উনিশজন নেতা।

ওই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র, সেই সিদ্ধান্তকেও এই সম্মেলনে স্বীকৃতি দেয়া হয়। যুক্তরাষ্ট্রের এই প্রত্যাহার আলোচনায় প্রথমে খানিকটা অচলাবস্থা তৈরি করলেও, শেষপর্যন্ত যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বনেতারা।

তারা সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাষ্ট্রের থাকা না থাকায় প্যারিস চুক্তির ব্যাপারে অন্য দেশগুলোর প্রতিশ্রুতির কোনো রকমফের হবে না এবং ওই চুক্তিটির বিষয়ে পুনরায় আলোচনারও সুযোগ নেই।

তবে পরে তুরস্ক জানিয়েছে যে, তারা এখন কিছুটা দোটানায় আছে কারণ, উন্নয়নশীল দেশগুলোকে যে ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়েছে তা কতটা কার্যকর হবে তা নিয়ে তাদের সন্দেহ আছে।

এরপর প্রথা অনুযায়ী শেষদিনের সংবাদ সম্মেলনে অংশ না নিয়েই ওয়াশিংটন চলে যান ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের এই অবস্থানের ফলে অনেকেই এবারের সম্মেলনকে বর্ণনা করছেন যেন জি-নাইনটিন প্লাস ওয়ান হিসাবে।

তবে এখনো ট্রাম্পের সিদ্ধান্তের বদল ঘটতে পারে বলে আশা করছেন কোনো কোনো বিশ্ব নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ