যুক্তরাজ্যে উত্তর লন্ডনের অন্যতম জনপ্রিয় পর্যটক আকর্ষণ ক্যামডেন লক মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন লঅগার পর থেকে সেখানে সত্তর জনের বেশি অগ্নি নির্বাপণ-কর্মী কাজ শুরু করেছেন।
লন্ডনের ফায়ার ব্রিগেড জানায়, ১০টি ফায়ার ইঞ্জিন এবং সতর জন অগ্নি নির্বাপণ কর্মী সেখানে পাঠানো হয়েছে।
সোমবার টুইটারে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু পুরোপুরি নিভাতে সকাল পর্যন্ত কাজ করবেন দমকল কর্মীরা।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সোমবার প্রথম প্রহরে আগুন লাগার পর পর্যটকদের কাছে জনপ্রিয় এই বিপণি বিতানের দ্বিতীয় থেকে চতুর্থ তলা হয়ে ছাদ পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়।
একজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন ‘খুব দ্রুত’ ছড়িয়ে পড়ছিল এবং কাছেই একটি ভবনে বিস্ফোরণের আতঙ্ক দেখা দিয়েছিল।
ঘটনাস্থলে রয়েছে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস। তারা জানিয়েছে, এখনো পর্যন্ত আহত কোনো ব্যক্তির খবর নেই তাদের কাছে নেই।
এর আগে গত জুন মাসের মাঝামাঝিতে পশ্চিম লন্ডনে লাটিমার রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে