আন্তর্জাতিক

রুশ আইনজীবীদের সঙ্গে সাক্ষাত করতে রাজি হন ট্রাম্পপুত্র

রুশ আইনজীবীদের সঙ্গে সাক্ষাত করতে রাজি হন ট্রাম্পপুত্র
রুশ আইনজীবীদের সঙ্গে সাক্ষাত করতে রাজি হন ট্রাম্পপুত্র

হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচার ক্ষতিগ্রস্ত করতে পারে এমন তথ্য পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে গত বছর নির্বাচনের সময় রুশ আইনজীবীদের সঙ্গে সাক্ষাত করতে রাজি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে।

ওই বৈঠকের আয়োজক প্রকাশক রব গোল্ডস্টোনের একটি ই-মেইলের স্বীকারোক্তির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের তিন উপদেষ্টাও এ বৈঠকের কথা জানতেন বলে জানা গেছে।

রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিতস্কায়ার সঙ্গে বৈঠকের কথা স্বীকার করে ট্রাম্পপুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র রোববার বলেন, হিলারির সম্পর্কে নাতালিয়ার দেয়া প্রতিশ্রুত তথ্য সম্পূর্ণ অর্থহীন ছিল।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং কংগ্রেসের একটি কমিটি বহু দিন ধরেই গত ৮ নভেম্বর মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করে আসছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ