আন্তর্জাতিক

মিসিসিপিতে সামরিক বাহিনী বিধ্বস্ত, নিহত ১৬

মিসিসিপিতে সামরিক বাহিনী বিধ্বস্ত, নিহত ১৬
মিসিসিপিতে সামরিক বাহিনী বিধ্বস্ত, নিহত ১৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা ১৬ আরোহীর সবাই মারা গেছেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নৌবাহিনীর কেসি-ওয়ান থ্রি জিরো বিমানটি বিধ্বস্ত হয়।

রাজ্যের লেফ্লোরে কাউন্টির মহাসড়ক সংলগ্ন একটি সয়াবিন ক্ষেতে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানটির ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

লেফ্লোর কাউন্টির জরুরি বিভাগের পরিচালক ফ্রেড র্যা ন্ডল জানিয়েছেন, বিমানটির কোনোও আরোহী জীবিত নেই।

তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

এ ঘটনাকে 'হৃদয় বিদারক' হিসেবে বর্ণনা করেছে মিসিসিপির গভর্নর।

তিনি বলেন, আমাদের স্বাধীনতা রক্ষার জন্য যারা নিয়োজিত তারা প্রতিদিন তাদের জীবনের ঝুঁকি নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি একটি সয়াবিন মাঠের উপর বিধ্বস্ত হয়। ঘটনা তদন্তের জন্য মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা এফবিআই-এর একটি দল সেখানে গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ