ভারতের আসাম, অরুণাচল, সিকিম, ভুটান ও উত্তরবঙ্গের কয়েকটি অঞ্চলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বর্ষার ফলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে।
ব্রক্ষ্মপুত্র, সিয়াং, সুবনসিরি, ধানসিঁড়ি, বেকি, বরাক এবং কুশিয়ারা নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় আসামের ২০টি জেলার প্রায় সাড়ে ১২ লাখ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, চলতি মাসের শুরুতে বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে।
চলমান এই পরিস্থিতিতেই আসাম, অরুণাচল প্রদেশ আর পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে আগামী কয়েকদিনে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির জল সম্পদ মন্ত্রণালয়।
সেইসঙ্গে ওই এলাকা দিয়ে বয়ে যাওয়া কয়েকটি নদী অববাহিকায় নজিরবিহীন বন্যা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: