ভারতে ব্রহ্মপুত্র ও তার শাখা-প্রশাখা এবং উপনদীগুলোর পানির স্তর দ্রুত বাড়ছে— বন্যা কবলিত আসামের ২৩টি জেলা এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে পরিস্থিতির আরো অবনতি ঘটছে।
বুধবার ব্রহ্মপুত্র, সিয়াং, সুবনসিরি, ধানসিঁড়ি, বেকি, বরাক এবং কুশিয়ারা নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় আসামে প্রায় ১৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
মঙ্গলবার নতুন করে আরো ৬ জনসহ এ পর্যন্ত বন্যায় ৪০ জনের মৃত্যু হয়েছে।
পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় আলিপুরদুয়ার জেলায় সঙ্কোশ নদীর পানির স্তর বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। তোর্ষা নদীর পানিও বাড়ছে।
আসামসহ পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে আগামী কয়েকদিনে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির জলসম্পদ মন্ত্রণালয়।
একই সঙ্গে ওই এলাকা দিয়ে বয়ে যাওয়া কয়েকটি নদী অববাহিকায় বন্যা নজিরবিহীন রূপ নিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: