যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় সহায়তা করতে রুশ আইনজীবীর সঙ্গে বৈঠকের কথা ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়নি বলে দাবি করেছেন তার বড় ছেলে ট্রাম্প জুনিয়র।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি জানান, এটা বলার মতো তেমন কিছুই ছিল না। আক্ষরিক অর্থে সেটা ছিল ২০ মিনিট সময় খরচা যা লজ্জাজনক।
রুশ আইনজীবীর সঙ্গে বৈঠকের বিষয়ে একটি ই-মেইলও দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
গতবছর ২০১৬ সালের জুনে নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবীর সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকের ৫ মাস পর গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং কংগ্রেসের একটি কমিটি বহু দিন ধরেই ওই নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করে দেখছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: