আন্তর্জাতিক

ওয়াশিংটন-দোহা চুক্তি যথেষ্ট নয়: সৌদি জোট

ওয়াশিংটন-দোহা চুক্তি যথেষ্ট নয়:  সৌদি জোট
ওয়াশিংটন-দোহা চুক্তি যথেষ্ট নয়: সৌদি জোট

সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে লড়তে ওয়াশিংটন-দোহা চুক্তি যথেষ্ট নয় মন্তব্য করে কাতারকে বয়কটের অবস্থানে অটল থাকার কথা জানিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন চার আরব দেশ।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছে তারা।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের দোহা সফরে যে চুক্তি হয়েছে তা যথেষ্ট নয়।

আগের কয়েকটি চুক্তির কথা উল্লেখ করে দেশগুলো জানিয়েছে, কাতার সরকারের ওপর আস্থা রাখা যায় না।

এদিকে, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের মন্ত্রীদের বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

সৌদি আরবের বাদশাহ সালমান এবং পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইরের সঙ্গেও বৈঠক করেন টিলারসন।

পরে বৃহস্পতিবার কাতারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করতে আবারো দোহায় ফিরছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ