উত্তর-পূর্ব লন্ডনে মাত্র ৯০ মিনিটে পাঁচটি এসিড হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাকে পূর্ব লন্ডনের থানায় রাখা হয়েছে।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হ্যাকনি, স্টোক নিউইংটন এবং ইসলিংটনে স্কুটার আরোহীদের ওপর হামলা চালানো হয়।
এতে আহত হন স্কুটারের বেশ কয়েকজন আরোহী যাদের মধ্যে একজনের জখম মারাত্মক।
প্রায় কাছাকাছি সময়ে চালানো এসব হামলাগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: