আন্তর্জাতিক

আইএসের আফগানিস্তান শাখার প্রধান আবু সাঈদ নিহত

আইএসের আফগানিস্তান শাখার প্রধান আবু সাঈদ নিহত
আইএসের আফগানিস্তান শাখার প্রধান আবু সাঈদ নিহত

মার্কিন বাহিনীর হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখার প্রধান আবু সাঈদ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পেন্টাগন।

শুক্রবার পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, গত ১১ জুলাই আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে মার্কিন বাহিনীর এক হামলায় আবু সাঈদ নিহত হন।

গত ১১ জুলাইয়ের ওই হামলায় আবু সাঈদের সঙ্গে আরও কয়েকজন জিহাদিও নিহত হয় উল্লেখ করে পেন্টাগনের বিবৃতিতে আরও বলা হয়, এ নিয়ে গত এক বছরে আইএসের আফগানিস্তান শাখার তিনজন প্রধান মার্কিন বাহিনীর অভিযানে নিহত হয়েছে।

এ বিষয়ে পেন্টাগনের প্রধান জিম ম্যাটিস সাংবাদিকদের বলেন, আমাদের দিক থেকে এটি অবশ্যই একটি বিজয়। আফগানিস্তানের আমাদের কার্যক্রম সঠিক পথেই আছে।

এর আগে চলতি বছরের এপ্রিলে মার্কিন বাহিনীর অভিযানে নিহত হয় আবু সাঈদের পূর্বসূরি আবদুল হাসিব। তার আগে গত বছরের জুলাইয়ে মার্কিন বাহিনীর আরেক অভিযানে নিহত হয় আবদুল হাসিবের পূর্বসূরি হাফিজ সাঈদ।

সূত্র: এএফপি

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ