তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের একবছর পূর্তির ঠিক আগে আরো ৭০০০ পুলিশ, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাবিদকে বরখাস্ত করেছে সরকার।
এ নিয়ে ওই অভ্যূত্থানের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দেড় লাখ কর্মকর্তাদের ছাঁটাই করা হয়।
সরকার বিরোধীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তুরস্কের সরকারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তাদের বরখাস্ত করা হয়।
গত বছরের ১৭ জুলাই বিদ্রোহী সেনা সদস্যরা তুরস্কের রাস্তায় নেমে আসে। তারা বিভিন্ন সরকারি ভবনে বোমা বিস্ফারণের পাশাপাশি সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণ করে।
ওই সময় সহিংসতায় কমপক্ষে ২৬০ জন নিহত ও দুই হাজারের বেশি মানুষ আহত হন।
এই ঘটনায় যুক্তরাষ্ট্রে নির্বাসিত মুসলিম ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থকদের দায়ী করেন এরদোয়ান সরকার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: