প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ভারতের আসামে ২৪ জেলায় এখনো পানিবন্দি প্রায় ১২ লাখ মানুষ— এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে।
রাজ্যের দিবরুগার জেলায় ব্রহ্মপুত্র নদের পানিস্তর বিপদসীমার কিছুটা নিচে নেমেছে। কিন্তু জোরহাট, তেজপুর, গৌয়াহাটি, গোয়ালপাড়া ও ধুবরি জেলায় ব্রহ্মপুত্রের পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে।
কর্মকর্তারা বলেন, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বেশির ভাগই পানিতে ডুবে আছে। বনের ৭৩ প্রাণীর মৃত্যু হয়েছে।
আসাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, প্রায় ১৮০০ গ্রামের ১১ লাখ ৯৩ হাজার ৪৫৮ জন মানুষ বন্যা কবলিত হয়েছেন। পানিতে তলিয়ে গেছে ৬৬ হাজারের বেশি হেক্টর ফসলি জমি।
বন্যা দুর্গত প্রায় ২৫ হাজার মানুষকে বিভিন্ন জেলায় ১২৯টি রিলিফ ক্যাম্পে আশ্রয় দেয়া হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: