আন্তর্জাতিক

কাতার-সৌদি দ্বন্দ্ব মেটাতে ফ্রান্সের উদ্যোগ

কাতার-সৌদি দ্বন্দ্ব মেটাতে ফ্রান্সের উদ্যোগ
কাতার-সৌদি দ্বন্দ্ব মেটাতে ফ্রান্সের উদ্যোগ

কাতারের সঙ্গে সৌদিআরব নেতৃত্বাধীন জোটের বিরোধ মেটাতে কুয়েতের মধ্যস্থতায় সহায়তা করার ইচ্ছা পোষণ করেছে ফ্রান্স।

শনিবার দোহায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভ লো দ্রায়াঁ এ কথা বলেন।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠকের পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতার ও এর প্রতিবেশিদের মধ্যে হঠাৎ সম্পর্কে অবনতিতে ফ্রান্স উদ্বিগ্ন। বিষয়টি সমাধানে সব পক্ষের সঙ্গে কথা বলছে তারা।

এছাড়া বিবদমান দেশগুলোর মধ্যে সংলাপ চালানো এবং শান্ত থাকারও আহ্বান জানান তিনি।

পরে শনিবার রাতে জেদ্দায় সৌদিআরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল জুবেইর এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, সন্ত্রাসবাদে সমর্থন ও অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ থাকা জরুরি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ