আন্তর্জাতিক

ভারতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ

দিল্লির রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিল
দিল্লির রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিল

ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

রাজধানীর নয়াদিল্লির পার্লামেন্ট ভবন ও রাজ্যের বিধানসভাগুলোতে লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

আগামী ২০ জুলাই এ নির্বাচনের ভোট গণনা করা হবে। এবার রাষ্ট্রপতি পদে লড়ছেন বিজেপি নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে প্রার্থী রামনাথ কোবিন্দ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর প্রার্থী মীরা কুমার।

আগামী ২৪ জুলাই বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই।

বিবিসি সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন বিজেপি ও তাদের শরিক দলগুলোর বিধায়ক সংখ্যা ধরে হিসাব করলে ৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দের জয় অনেকটাই নিশ্চিত।

তাছাড়া জনতা দল ইউনাইটেড, বিজু জনতা দল, এআইএডিএমকে ও তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির মত আঞ্চলিক দলগুলো এনডিএর প্রার্থীকে সমর্থন দেয়ায় বিরোধী শিবির বড় ধাক্কা খেয়েছে।

পেশায় আইনজীবী রামনাথ বিহারের গভর্নর হওয়ার আগে দুইবার রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭২ বছর বয়সী মীরা কুমার ২০০৯ সালে লোকসভার স্পিকার হওয়ার আগে পাঁচ বার লোকসভার সদস্য ছিলেন।

ভারতের ইতিহাসে কেবল প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ দুই মেয়াদে ওই পদে থাকার সুযোগ পেয়েছেন। কংগ্রেসের সময়ে রাষ্ট্রপতি হওয়া প্রণব মুখোপাধ্যায়কে ফের রাষ্ট্রপতি করার প্রস্তাব কোনো কোনো দল দিলেও ক্ষমতাসীনরা তা মানেনি।

হিন্দুত্ববাদীদের সমর্থনে ভারতের রাষ্ট্রক্ষমতায় আসা বিজেপি এ প্রথম নিজেদের আদর্শের কাউকে রাষ্ট্রপতি করার সুযোগ পেয়েছে।

সে বিষয়টি ইংগিত করেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী রোববার বলেন, এ নির্বাচন পরিণত হয়েছে আদর্শের লড়াইয়ে। সংকীর্ণ ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবেই বিরোধী জোট এ ভোটে প্রার্থী দিয়েছে।

ভোট হবে যেভাবে

লোকসভার ৫৪৩ জন, রাজ্যসভার ২৩৩ জন সদস্য এবং ভারতের ২৯ রাজ্য ও কেন্দ্রশাসিত দিল্লি ও পদুচেরির মোট চার হাজার ১২০ জন বিধায়কের ভোটে নির্বাচিত হবেন ভারতের রাষ্ট্রপতি। তবে ভোট গণনা পদ্ধতি সাধারণ নির্বাচনের মত সরল নয়।

সাধারণ নির্বাচনে প্রতিটি ভোটের মান সমান হলেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের মান নির্ভর করে ভোটারের ওপর।

ভোটার যদি লোকসভা ও রাজ্যসভার সদস্য হন, তাহলে তার ভোটের মান ৭০৮। আবার বিধানসভার সদস্যদের ভোটের মান নির্ধারিত হয় ওই বিধানসভার মোট আসন ও জনসংখ্যার আনুপাতিক হারে।

এই বিচারে উত্তর প্রদেশের বিধায়কদের ভোটের মান সবচেয়ে বেশি, ২০৮। আর সিকিম ও অরুণাচলের বিধায়কদের ভোটের মান সবচেয়ে কম, মাত্র ৮।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ