দুর্নীতির অভিযোগের তদন্তে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসাইন ফেরেদুনকে আটক করেছে দেশটির বিচার বিভাগ।
ইরানের বিচার বিভাগের মুখপাত্রকে উদ্ধৃত করে বিবিসি এ খবর প্রকাশ করেছে।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত শনিবার ফেরেদুনকে আদালত তলব করে পরে তাকে বন্দি করা হয়।
প্রেসিডেন্ট রুহানির সমর্থকদের অভিযোগ, ফেরেদুনের বিরুদ্ধে মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ইনসুরেন্স কোম্পানির ব্যবস্থাপকদের বেতন বাড়ানোর ক্ষেত্রে অনিয়মের আভিযোগও রয়েছে।
তবে ফেরেদুন বরাবরই সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন।
প্রেসিডেন্ট রুহানির পরামর্শক হিসেবে পরিচিত ফেরেদুন একজন কূটনীতিক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: