মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশু চরম অপুষ্টির কারণে মৃত্যুঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি- ডব্লিউএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, পাঁচ বছরের কম বয়সী এসব শিশুর অবিলম্বে চিকিৎসা প্রয়োজন। রাখাইন রাজ্যের গ্রামগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।
গত বছরের অক্টোবরে রাখাইন রাজ্যে সীমান্ত পুলিশের চেকপোস্টে জঙ্গি হামলার ঘটনার জেরে রাজ্যজুড়ে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, প্রাণ বাঁচাতে ৭০ হাজারের বেশি রোহিঙ্গা গত কয়েক মাসে বাংলাদেশে পালিয়ে আসে। বাকি যারা রয়েছে তারাই তীব্র খাদ্য ও পানির সঙ্কটে দিন যাপন করছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: