আন্তর্জাতিক

পুতিন-ট্রাম্প বৈঠকের খবর স্বীকার করল হোয়াইট হাউস

 পুতিন-ট্রাম্প বৈঠকের খবর স্বীকার করল হোয়াইট হাউস
পুতিন-ট্রাম্প বৈঠকের খবর স্বীকার করল হোয়াইট হাউস

জার্মানিতে জি-টোয়েন্টি সম্মেলনের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিতীয়বার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে এ খবর স্বীকার করেছে হোয়াইট হাউস।

তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, এটি ছিল সংক্ষিপ্ত কথোপকথন দ্বিতীয় বৈঠক নয়।

হামবুর্গে জি-টোয়েন্টি সম্মেলনের সময় আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও ট্রাম্প ও পুতিন বৈঠকে মিলিত হয়েছিলেন- সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশের পর এ বিষয়টি স্বীকার করলো হোয়াইট হাউস।

জি-টোয়েন্টি সম্মেলনে আসা রাষ্ট্র প্রধানদের ব্যক্তিগত নৈশভোজের সময় ট্রাম্প-পুতিন দ্বিতীয় বৈঠকের এ ঘটনা ঘটে। ওই সময় ট্রাম্প একা ছিলেন তার সঙ্গে কোনো কর্মকর্তা বা ইন্টারপ্রিটার ছিলেন না। আর পুতিনের সঙ্গে ছিলেন শুধু তার ইন্টারপ্রিটার।

তাদের এ বৈঠক এক ঘণ্টা ধরে চলে বলে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বিশ্বাস, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ট্রাম্পকে সাহায্য করেছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ