আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় সরকার বিরোধীদের ওপর পুলিশের গুলি, নিহত ৩

ভেনিজুয়েলায় সরকার বিরোধীদের ওপর পুলিশের গুলি, নিহত ৩
ভেনিজুয়েলায় সরকার বিরোধীদের ওপর পুলিশের গুলি, নিহত ৩

ভেনিজুয়েলায় পার্লামেন্ট নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছে দেশটির সরকার বিরোধীরা।

এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন তিন জন। আহত হয়েছেন তিনশোর বেশি মানুষ।

বিক্ষোভকারীরা রাজধানী কারাকাসসহ বড় বড় শহরের সড়কগুলো আসবাবপত্র ও ময়লা আবর্জনার স্তুপ দিয়ে আটকে দিয়েছে।

দেশের প্রায় ৮৫ শতাংশ মানুষ এ সাধারণ ধর্মঘটে যোগ দিয়েছেন বলে জানান বিক্ষোভকারীরা।

কয়েকটি শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

তবে প্রেসিডেন্ট মাদুরো দাবি করেছেন, এটা বড় কোনো আন্দোলন নয় এবং নেতাদের গ্রেপ্তার করা হবে।

ভেনিজুয়েলায় গত এপ্রিল থেকে সরকারবিরোধী আন্দোলন জোরদার হয়। এরপর থেকে এ পর্যন্ত পুলশের সঙ্গে সংঘর্ষে একশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ