সৌদি আরবসহ চার আরব প্রতিবেশী দেশের আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার আলোচনার আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
শুক্রবার টেলিভিশনে দেয়া ভাষণে আমির বলেন, আলোচনার মাধ্যমে যেকোনো অমীমাংসিত সমস্যার সমাধান করতে আগ্রহী কাতার।
তবে যেকোনো সমাধানই দেশটির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে বলে জানান তিনি।
তিনি দেশটির বিরুদ্ধে কলুষিত অপবাদের প্রচারণার নিন্দা জানান এবং জনগণের সহ্য শক্তির প্রশংসাও করেন।
গত ৫ জুন সন্ত্রাসবাদে মদদ এবং ইরানের সঙ্গে মিত্রতার অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: