যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের মুখপাত্র প্রেস সেক্রেটারি শন স্পাইসার পদত্যাগ করেছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন নতুন কমিউনিকেশন ডিরেক্টর নিয়োগ দেয়ার পরই পদত্যাগ করেন স্পাইসার। ধারনা করা হচ্ছে ব্যবসায়ী অ্যান্থনি স্কারমুচিকে এই পদে নিয়োগ দেয়ার পরই নাখোশ হয়ে পদত্যাগ করেন তিনি।
তার পদত্যাগপত্র গ্রহণ করে এতো দিনের কাজের জন্য ধন্যবাদ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
গত জানুয়ারিতে নিয়োগ পেয়েছিলেন শন স্পাইসার। তার পর থেকেই নানা কারণে আলোচনায় ছিলেন তিনি। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের নানাভাবে কটাক্ষ করতেন স্পাইসার।
এদিকে, তার পদত্যাগের পর হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হলেন সারাহ হাকাবি স্যান্ডার্স।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: