আন্তর্জাতিক

আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা, ইসরায়েলের সঙ্গে যোগাযোগ বন্ধ

 মাহমুদ আব্বাস
মাহমুদ আব্বাস

পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশে নতুন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, জেরুজালেমে আল-আকসা মসজিদে নেয়া ব্যবস্থা বাতিল না করা হলে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়া না আনা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সসধরণের যোগাযোগ বন্ধ থাকবে।

সম্প্রতি সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে ইসরায়েলের দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এর পরিপ্রেক্ষিতে আল-আকসা মসজিদের প্রবেশদ্বারে মেটাল ডিটেকটর বসায় ইসরায়েল।

সেইসঙ্গে সেখানে নামাজ আদায়ে ৫০ বছরের কম বয়সীদের নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে শুক্রবার দিনভর ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়।

এতে তিন ফিলিস্তিনি নিহত ও দেড় শতাধিক আহত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ