আন্তর্জাতিক

ইউরোপজুড়ে আইএসের সন্ত্রাসী হামলার পরিকল্পনা তথ্য জানে মার্কিন গোয়েন্দারা

ইউরোপজুড়ে আইএসের সন্ত্রাসী হামলার পরিকল্পনা তথ্য জানে মার্কিন গোয়েন্দারা
ইউরোপজুড়ে আইএসের সন্ত্রাসী হামলার পরিকল্পনা তথ্য জানে মার্কিন গোয়েন্দারা

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের আত্মঘাতী ব্রিগেড ইউরোপজুড়ে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে বলে মার্কিন গোয়েন্দারা তাদের অনুসন্ধানের ভিত্তিতে জানতে পেরেছেন।

হামলায় প্রস্তুত ১৭৩ জঙ্গির তালিকা তৈরি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। ওই তালিকা হাতে পেয়ে দ্য গার্ডিয়ান ইন্টারপোল সূত্রে দাবি করেছে, মধ্যপ্রাচ্যে পরাজয়ের প্রতিশোধ নিতে আইএস ইউরোপজুড়ে আত্মঘাতী হামলার পরিকল্পনা নিয়েছে।

পত্রিকাটি বলছে, সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে লড়াই চলাকালে এসব তথ্য সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

এ সংক্রান্ত তথ্য প্রথমে এফবিআইকে দেয়া হয়। তাদের কাছ থেকে পাঠানো হয় ইন্টারপোলে।

বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই জঙ্গি তালিকাটি প্রণয়ন করা হয়। ওই তালিকাভুক্ত কেউ এখনো ইউরোপে প্রবেশ করেছে-এমন প্রমাণ খুঁজে পায়নি গার্ডিয়ান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ