জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসে বন্দুকধারীরা হামলায় দেশটির দুই নাগরিক নিহত এবং এক ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহত দুজন একটি আসবাবপত্র প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। হামলার কিছু সময় আগে তারা দূতাবাসে এসেছিলেন।
হামলায় গুরুতর আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জর্ডানের দুই নাগরিক মারা যান।
এদিকে, হামলার ঘটনায় দূতাবাস সংলগ্ন এলাকায় চলাচল বন্ধ করে দেয়া হয়। দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
নিরাপত্তা বাহিনী আম্মানের ওই এলাকাটি ঘিরে রেখেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: