আন্তর্জাতিক

টেক্সাসে কাভার্ড ভ্যান থেকে আট জনের মৃতদেহ উদ্ধার

 টেক্সাসে কাভার্ড ভ্যান থেকে আট জনের মৃতদেহ উদ্ধার
টেক্সাসে কাভার্ড ভ্যান থেকে আট জনের মৃতদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের টেক্সাসে সান এন্টোনিওর ওয়ালমার্ট দোকানের সামনে গাড়ি পার্কিং এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে আট জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গুরুতর অসুস্থ অবস্থায় আরো ২০ জনকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

উদ্ধারকৃতরা হিটস্ট্রোক বা পানিশূন্যতায় ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ট্রাকটির চালককে আটক করা হয়েছে। পুলিশের সন্দেহ, কাভার্ড ভ্যানে করে মানবপাচারের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

উদ্ধারকৃতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ।

পুলিশ জানায়, ট্রাকের ভেতর থেকে এক ব্যক্তি বের হয়ে ওয়াল মার্টের এক কর্মচারীর কাছে পানি চাইলে ওই ব্যক্তি তাকে অভিবাসী হিসেবে সন্দেহ করে পুলিশের কাছে ফোন করে। পরে পুলিশ এসে ট্রাকের ভেতর থেকে আট জনের মৃতদেহ উদ্ধার করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ