ভারতের গুজরাট ও রাজস্থানে ভারী বৃষ্টির কারণে বন্যা শুরু হয়েছে। আগামী চারদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
গুজরাটের মধ্য ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা পুরোপুরি পানির নীচে। এসব এলাকা থেকে ২৫ হাজার মানুষকে এরইমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
আর রাজস্থানে বন্যায় এ পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। স্কুল কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। রাজ্যটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যোধপুর, সিরোহি এবং জালোর এলাকা। এসব স্থানে সড়ক ও রেলপথ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এদিকে, দেশটির উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্যেও বন্যা হচ্ছে। পশ্চিম বঙ্গের বিরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদেনিপুর এবং হুগলির নিম্নাঞ্চল বন্যা কবলিত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: