আন্তর্জাতিক

ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসেব শপথ নিলেন রামনাথ কোবিন্দ

রাষ্ট্রপতি ভবন
রাষ্ট্রপতি ভবন

ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছে রামনাথ কোবিন্দ। স্থানীয় সময় বেলা সোয়া ১২টায় ভারতীয় পার্লামেন্টের সেন্ট্রাল হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে দিল্লির রাজঘাটে মাহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আজকের দিনের কার্যক্রম শুরু করেন ৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দ। এরপর তিনি রাষ্ট্রপতি ভবনে বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেন এবং একত্রে পার্লামেন্ট ভবনে যান।

ভারতের প্রধান বিচারপতি জেএস খেহার শপথ পড়ান নতুন রাষ্ট্রপতিকে। এরপর প্রণব মুখার্জির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন কোবিন্দ। নতুন রাষ্ট্রপতির সম্মানে এসময় ২১ বার তোপ ধ্বনি বাজে। পরে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

এনডিটিভির খবর থেকে জানা যায়, শপথ অনুষ্ঠান শেষে ভাষণে রামনাথ কোবিন্দ বলেন, ‘আমাদের এমন এক ভারত গড়ে তুলতে হবে, যা বিশ্বকে আর্থিক নেতৃত্ব দেবে। নৈতিক আদর্শও প্রতিষ্ঠা করবে। এই দেশে বিভিন্ন ভাষা, ধর্ম, বর্ণ, রয়েছে। আমরা একে অন্যের থেকে আলাদা। তা সত্ত্বেও সবাই এক আর ঐক্য থাকলেই সামনে এগিয়ে যাওয়া যায়।' ৭১ বছর বয়সী রামনাথ বিহারের সাবেক গভর্নর। তিনি ভারতের দ্বিতীয় দলিত সম্প্রদায়ের

শপথগ্রহণ অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন, মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ