আন্তর্জাতিক

ষষ্ঠবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নিতীশ কুমার

নীতীশ কুমার
নীতীশ কুমার

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে ষষ্ঠবারের মতো শপথ নিলেন নিতীশ কুমার। লালুপ্রসাদ যাদবের আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে দুই বছরের জোট ভেঙে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ১৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার সকালে আবারো বিহারের মসনদে বসলেন তিনি।

এবার পুরনো সঙ্গী বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন নিতীশ কুমার। তবে শপথগ্রহণের দুই দিনের মধ্যে তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। তার মন্ত্রিসভার উপ-মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন বিজেপির সুশীল কুমার মোদি।

বুধবার বিকেলে বিহারে জেডিইউর পরিষদীয় দলের বৈঠকের পর মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে নিতীশ বলেন, রাজ্যের স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, লালুপুত্র তেজস্বী যাদবের আভিযোগ, বিজেপির সম্মিলিত ষড়যন্ত্রে বিহারে মহাজোটে ভাঙন ধরেছে। টেন্ডার দুর্নীতি মামলায় লালু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় আরজেডির সঙ্গ ছাড়েন নিতীশ কুমার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ